কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধুকে হত্যা চেষ্টার অভিযোগ

বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সদস্যরা নির্যাতিতর পাশে



ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে হাজেরা বেগম (৪৫) এক গৃহবধুকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী ও সতীন বিরুদ্ধে।

এঘটনায় হাজেরা বেগম নিজে বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত ৩০ মে রাতে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামে এ মারধরের ঘটনা ঘটে।

ভোক্তভূগী হাজেরা বেগম উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের হাবিবুর রহমান হাবুল এর স্ত্রী।


অভিযুক্তরা হলেন ভোক্তভূগীর স্বামী হাবিবুর রহমান হাবুল (৫০) পিতা মৃত লাল চান বেপারী,ভোক্তভূগীর সতীন সেলিনা বেগম (৪২) স্বামী হাবিবুর রহমান হাবুল, সতীনের ছেলে সেলিম (১৯) পিতা হাবিবুর রহমান হাবুল,সুফিয়া বেগম (৬৫) স্বামী মৃত লাল চান বেপারী।


জানাযায়,অভিযুক্ত হাবিবুর রহমান হাবুল দুইটি বিয়ে করেছেন,২য় বিয়ের পর থেকেই পারিবারিক কলহের কারন প্রায়ই দুই সতীনের মধ্য কথা কাটাকাটি হয়। ঘটনার দিন পর্ব পরিকল্পিত ভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা বাদিকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। মারামারির এক পর্যায়ে বাদির ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় বাদিকে হাসপাতালে ভর্তি করে।

ভোক্তভূগী হাজেরা বেগম বলেন,আমার স্বামী ও সতীন মাঝে মধ্যেই আমার উপর হামলা চালায়,ওই দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি প্রতিবাদ করায় পরিকল্পিত ভাবে আমাকে হত্যা করার জন্য মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।


বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সাধারন সম্পাদক সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের তদন্ত কমিটিকে পাঠানো হয়েছে,তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অভিযুক্তদের কারন দর্শানের নোটিশ দেয়া হয়েছে।


ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর-রশিদ বলেন তদন্তের প্রেক্ষিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর