কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঢাকা-২০ আসনের এমপিকে প্রধান অতিথি না করায় পদ হারালেন আওয়ামীলীগ নেতা

ঢাকার ধামরাইয়ে এক অনুষ্ঠানে বর্তমানে সংসদকে রেখে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম.এ মালেক কে প্রধান অতিথি করায় দলীয় পদ হারালেন আওয়ামীলীগনেতা আব্দুল লতিফ মিয়া।


 তাকে ধামরাই উপজেলা আওয়ামীলীগেরর প্রাথমিক সদস্যপদ সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি লতিফের হাতে এলে তা জানানো হয়। এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে তৃণমুল নেতাকর্মীদের মধ্যে।


আব্দুল লতিফ মিয়া সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্র জানায়, লতিফ পৌর এলাকার মলয়ঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করেন। এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহাম্মদকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম.এ মালেক কে প্রধান অতিথি করেন। এতে বর্তমান সংসদ সদস্য ও তার অনুসারীরা লতিফের উপর ক্ষুদ্ধ হয় এবং তাকে দলীয় পদ থেকে বাদ দিন।

Tag
আরও খবর