কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঢাকার ধামরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, ঘাতক বড় ভাই পুলিশের হাতে আটক

বুধবার সকালে ঢাকার ধামরাইয়ে বড় ভাইয়ের হাতে নৃশংসভাবে ভাবে খুন হয়েছে ছোট ভাই । মাত্র ৬০ হাজার টাকার জন্য  দাঁড়ালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি   কুপিয়ে ছোট ফারুক হোসেনকে(৪৫) নির্মমভাবে  হত্যা করেছে বড় ভাই  উসমান(৫০)। স্থানীয় লোকজন ঘাতক বড় ভাই ওসমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।  


মোঃ ফারুক হোসেন ও উসমান আলী কাকরান গ্রামের মোঃ আবদুর রহমান কালার পুএ।ঘটনাটি  উপজেলার ভারারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে।


পুলিশ ফারুকের  লাশ উদ্ধার করে   ময়না তদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।এ ব্যাপারে ধামরাই থানায় একটি হত‍্যা  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ হত্যাকাণ্ডের  ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে বইছে  শোকের মাতম ও  আহাজারি।


সংশ্লিষ্ট সূত্র জানায়,উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মোঃ আব্দুর রহমান কালার বড় ছেলে উসমান তার ছোট ছেলে ফারুক হোসেনের কাছে ধার নেয়া  ৬০ হাজার টাকা পায়।

বুধবার সকাল দশটার দিকে বড়  ভাই উসমান আলী ছোট ভাই ফারুকের কাছে তার পাওয়ানা কৃত ৬০ হাজার টাকা ফেরত চায়।ফারুক হোসেন  পাওয়ানা টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করলে বড় ভাই উচ্মান দেশীয় দাঁড়ালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে।এতে ঘটনাস্থলেই ফারুকের   মৃত্যু ঘটে।


খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে বড় ভাই উসমান আলীকে আটক করে  একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। মরদেহটি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে  নেয়া হলে  ফারুক হোসেন বেঁচে নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।  সঙ্গে সঙ্গে বিষয়টি ধামরাই থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ হারুন অর রশিদকে অবহিত করেন এলাকা  বাসী ।


ধামরাই  থানার ওসি অপারেশন নির্মল চন্দ্র দাস ফোর্স সহ ঘটনাস্থলে যান।। পুলিশ   মরদেহ উদ্ধার করে  সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।এর মধ‍্যে স্থানীয়দের হাতে আটক খুনি উসমান আলীকে গ্রেফতার করে নিয়েযান  ধামরাই  থানা পুলিশ ।

এ ব্যাপারে ইউপি মেম্বার মোঃ আলমগীর হোসেন বলেন ঘটনাটি খুবই মর্মস্পর্শি  দুঃখজনক ।এ ব‍্যপারে মামলার  প্রস্ততি চলমান ।

Tag
আরও খবর