কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ধামরাইয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনাল খেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের মাঠে ১৩ অক্টোবর বিকাল ৩ টায়। ফাইনাল খেলায় অংশ নেয় সাভার নাবিল একাদশ বনাম বাস্তা আলতাফ একাদশ। 


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালামপুর যুবক সমিতির সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য ঢাকা ২০ ধামরাই বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ। এসময় তিনি বলেন খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো আজকাল ছেলে মেয়েরা খেলাধুলা করে না তারা মোবাইলের ফোন নিয়ে পড়ে থাকে, তাই বলবো তোমরা পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করবে এতে করে মন ও ভালো থাকে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়।এসময় সকলের উদ্দেশ্যে মাননীয় সংসদ সদস্য বলেন জাতীয় নির্বাচন চলে এসেছে আপনারা উন্নয়নের জন্য অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবেন। সকলের সুস্বাস্থ্যে কামনা করেন তিনি।


উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু 


প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন, সানোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কালামপুর যুবক সমিতির প্রচার সম্পাদক আব্দুল হালিম। অনুষ্ঠানের আয়োজন করেন কালামপুর যুবক সমিতির পক্ষ থেকে, খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর