কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ধামরাই উপজেলায় এইচএসসির ফলাফলে এক নাম্বার আফাজ উদ্দিন কলেজ

ধামরাই উপজেলার ১০টি কলেজের মধ্যে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে আফাজ উদ্দিন কলেজ। ধামরাই আফাজ উদ্দিন কলেজের ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১০ জন এবং পাশ করেছে ৫০১ জন। পাশের হার ৯২ দশমিক ১০ ভাগ। পাসের হার নিয়ে উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে শরীফবাগ আফাজ উদ্দিন স্কুল ও কলেজ। 

   এছাড়া ধামরাই সরকারি হার্ডিঞ্জ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৮২ দশমিক ১৪ ভাগ  নিয়ে দ্বিতীয় স্থানে। ভালুম আতাউর রহমান খান কলেজ থেকেও কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৬৯ দশমিক ৭৭ ভাগ নিয়ে তৃতীয় স্থানে। রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজ থেকে ১জন জিপিএ ৫ সহ পাশের হার ৬৮ দশমিক ২৯ ভাগ। ধামরাই সরকারি কলেজ থেকে ১৩ জন জিপিএ ৫ সহ পাশের হার ৫৯ দশমিক ৬৭ ভাগ। নবযুগ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৫৭ দশমিক ৫২ ভাগ। যাদবপুর বিএম কলেজে পাশের হার ৫২ দশমিক ১৪ ভাগ, আমিন মডেল টাউন কলেজ থেকে ২ জন জিপিএ ৫ সহ পাশের হার ৪৫ দশমিক ৫৮ ভাগ, সুয়াপুর-নান্নার স্কুল ও কলেজের পাশের হার ৪৪ দশমিক ১৬ ভাগ ও ধামরাই মডেল কলেজের পাশের হার ৪০ দশমিক ৭ ভাগ।


   ধামরাইয়ের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু বলেন, এ বছরও উপজেলার মধ্যে আমাদের কলেজ ফলাফলের দিক থেকে র্শীষে রয়েছে। তবে আগামীতে আশা করছি আরও ভাল ফলাফল করবে শিক্ষার্থীরা।

Tag
আরও খবর