ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাল খননের সময় একদল মাটি ব্যবসায়ী খালের পাশ ঘেঁষে মাটি উত্তোলনের উদ্দেশ্যে খনন কাজের একপাশ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখেছে। ফলে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পানি জমে থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় আশপাশের কৃষি জমিতে জলাবদ্ধতার ঝুঁকি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, দ্রুত খাল খনন কাজ সম্পন্ন না হলে আসন্ন মৌসুমে ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ করে খাল খননের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন, যাতে পানি চলাচল স্বাভাবিক থাকে এবং কৃষি জমি রক্ষা পায়।
৫১ দিন ৫১ মিনিট আগে
৬৭ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৮০ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
৮৯ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
৮৯ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১০২ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০৯ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫৩ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে