কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দিনাজপুরে জানালার সাথে ঝুলন্ত এক নারীর মৃতদেহ উদ্ধার এটা হত‍্যা নাকি আত্মহত‍্যা চলছে পুলিশি তদন্ত =================================

দিনাজপুর শহরের উওর বালুবাড়ী শাহী মসজিদ মোড় সংলগ্ন এক ভাড়া বাসা থেকে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩এপ্রিল ষন্ধ‍্যা আনুমানিক ৭টা ৩০মিনিটে উওর বালুবাড়ী শাহী মসজিদ মোড় সংলগ্ন বিলকিস কবিরের বাসার চারতালা থেকে রুমি আক্তার(২৩)নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়েটির স্বামীর নাম রশিদুল ইসলাম।প্রাথমিক ভাবে ঘটনাস্থল থেকে জব্দকৃত মৃতের ভোটার আইডি কার্ড ও প্রেস্ক্রিবশন থেকে তাদের নাম ও ঠিকানা নিশ্চিত করেন কোতয়ালি থানার পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর বিশ্বজিত রায়।
মৃত রুমি আক্তার দিনাজপুর সদর উপজেলার দক্ষিন কোতয়ালি  ৯নং আশ্করপুর ইউনিয়নের সুন্দরা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।এবং সে এক নার্সিং ইন্সষ্টিটিউটের শিক্ষার্থী বলে জানা যায়। মৃত রুমি আক্তারের স্বামী রশিদুল ইসলাম দক্ষিন কোতয়ালীর কাশিপুর এলাকার নাছিরুদ্দিনের ছেলে।সে পুরাতন মোটরসাইকেল কেনা বেচার ব‍্যবসা করতো বলে ভাড়া বাসা ও স্থানীয় সুত্রে জানা যায়। ঘটনাস্থলে তদন্তে আসা অতিরিক্ত  পুলিশ সুপার( সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন সাংবাদিকদের জানান এটা পরিকল্পিত হত‍্যা নাকি আত্মহত‍্যা তা এখনো স্পষ্ট নয়।তবে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পেলেই নিশ্চত হওয়া যাবে হত‍্যা নাকি আত্মহত‍্যা।ভাড়া বাসার মালিকের পক্ষ থেকে জানানো হয় তারা আজ থেকে ছয় মাস পূর্বে বাড়ি ভাড়া নিয়েছে।স্বামী স্ত্রী একত্রেই থাকতো হঠাৎ আজ সন্ধ‍্যা আনুমানিক ৭টা ৩০মিনিটের দিকে মৃতের স্বামী আনটি আনটি বলে চিৎকার করলে আমরা তার ঘড়ে এসে দেখি সে তার স্ত্রীকে জরিয়ে ধরে উঠানোর চেষ্টা করছে এর কিছুক্ষন পর আমি পুলিশকে খবর দেবার জন‍্য চারতালা থেকে নীচে নামলে তার স্বামী নীচে নেমে মোটরসাইকেল নিয়ে চলে যায়।বর্তমানে মৃতের স্বামী রশিদুল ইসলাম পলাতক রয়েছে।

আরও খবর