কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিএসএফ ৪দিন পর ফেরত দিল নিহত মিনারের লাশ

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজিবি ও বিএসএফ এর দুদফা পতাকা বৈঠক  শেষে বিএসএফ অবশেষে ফেরত দিল বাংলাদেশী কিশোরের লাস। ভারতীয় সীমান্তে বিএসএফ এর গুলিতে শিক্ষার্থী মিনার মারা যাওয়ার ৪দিন পেরিয়ে যাওয়ায় সন্তানের লাস না পেয়ে দিশেহারা হয়ে পরেছিল নিহত মিনারের পরিবার।অবশেষে ভারত বাংলাদেশের বিএস এফ ও বিজিবির দুদফা পতাকা বৈঠক শেষে ১২সেপ্টেম্বর বিকালে ভারতীয় সিকিউরিটি ফোর্স(বিএসএফ),বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)কে লাস হস্তান্তর করে।


বিজিবি লাস গ্রহণ করার পর সমস্ত প্রক্রিয়া শেষে মৃতের পরিবারের কাছে লাস হস্তান্তর করে।মিনারের লাস তার বাসায় পৌছার পর তার পরিবারে কান্নার মাতন শুরু হয়ে যায়। অপঘাতে মিনারের মৃত‍্যুটাকে কেউ মেনে নিতে পারছে না।মিনারের মৃত‍্যুতে এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে।


উল্লেখিত গত ৭সেপ্টেম্বর দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের বঞ্চিতপাড়া এলাকার জাহাঙ্গীরহোসেন এর ছেলে খানপুর উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মিনার(১৫) তার বন্ধুরাসহ ১০নং কমলপুর ইউনিয়নের দাইনুর ক‍্যাম্প সংলগ্ন ভারতীয় সীমান্তে আমদানি নিষিদ্ধ দুরার শুটকি পাচারকালে বিএসএফ এর সাথে হাতাহাতির এক পর্যায়ে বিএসএফ এর গুলিতে মিনার নিহত হয়। তবে যেসব চোরাকারবারি গড ফাদারেরা অন্তরালে থেকে টাকার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী,কিশোর যুবকদের ভুল পথে চালিত করছে তারা টাকার জোরে বেচেঁ যাচ্ছে কিন্তু অকালে ঝরে যাচ্ছে অনেকের জীবন।চোরাকারবারির গড ফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর হস্তে এদের দমন করার আহবান জানান এলাকাবাসী।

Tag
আরও খবর