কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দিনাজপুর সদরকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  দিনাজপুর সদর উপজেলাকে "ক"শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা কনফারেন্স রুমে সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন ঘোষনা করনের প্রস্তুতি সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি সাথী দাস এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে  অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মেহেদি হাসান বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার অসহায় গৃহহীন মানুষকে আশ্রায়ন প্রকল্পের মাধ‍্যমে আবাসনের ব‍্যবস্থা করে দিয়েছে,খাদ‍্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ‍্যের ব‍্যবস্থা করে দিয়েছে।তিনি নিজের চিন্তা করেন না,বাংলাদেশের দীন দুখী অসহায় মানুষের কথা চিন্তা করেন।আর চিন্তা করেন বলেই দারিদ্রতার অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। আর প্রধানমন্ত্রীর জনগনের জন‍্য নিঃস্বার্থ ভালবাসার দৃষ্টান্ত নিয়ে যে যার অবস্থান থেকে নিজেদের দায়িত্বটুকু সৎ মনোভাব নিয়ে  সততার ও নিষ্ঠার সাথে নিজের উপর অর্পিত দায়িত্বটুকু  পালন করার প্রতি ইঙ্গিত দিয়েছেন প্রধান অথিতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। তিনি একটি কথাই বার বার উপস্থিত সুধিজনকে স্মরন করিয়ে দেন যে আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না।আমাদের মরতে হবে আমাদের কিছুই সংগে যাবে না।যাবে শুধু নিজের আমলনামা।আর সেই আমলনামা সঞ্চয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্বগুলো সততার সাথে পালন করতে বলেন।উক্ত অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান,উপজেলা প্রকল্প কর্মকর্তা জসিম উদ্দিন,উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান,স্বাস্থ‍্য বিভাগের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।সর্বশেষ অনুষ্ঠানের বিশেষ অথিতি উপজেলা পরিষদের চেয়ারম‍্যান মোঃ এমদাদ সরকারের বক্তব‍্য এবং এসিল‍্যান্ড সাথী দাসের সমাপনী বক্ত‍্যবের মধ‍্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ‍্য দিনাজপুর সদর উপজেলায় মোট' ক'শ্রেনীর ভুমিহীন ও গৃহহীনপরিবারের সংখ‍্যা ১১০১টি। প্রথম পর্যায়ে পূর্নবাসন২৮০টি,দ্বিতীয় পূর্নবাসন করা হয়েছে ২৫০টে,৩য় পর্যায়ে পূর্নবাসন করা হয়েছে ২২০টি,বিভিন্ন ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থায়নে পূর্নবাসন করা হয়েছে ২১টি।চতুর্থ পর্যায়ে পূর্নবাসন করা হয়েছে৩০১টি,খালি গৃহে পূর্নবাসন করা হয়েছে ২৯টি সহ মোট ১১০১টি।


Tag
আরও খবর