দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন

​দিনাজপুরে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির’ আওতায় ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

​দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, “যে জাতি নারীদের সম্মান ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। আমাদের সর্বক্ষেত্রে নারীদের সম্মান ও শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে।”

​মা ও শিশু সহায়তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, “গর্ভবতী মা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ২০ থেকে ৩৫ বছর বয়সী নারীরা গর্ভবতী হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী সময় পর্যন্ত যেন সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে পারে, সেজন্যই সরকার এই সহায়তা প্রদান করছে।”

​বর্তমানে গর্ভবতী মায়েদের জন্য মাসিক ৮৫০ টাকা সহায়তা প্রদান করা হলেও, আগামী জুলাই মাস থেকে তা বাড়িয়ে ৯০০ টাকা করা হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী।

​মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের আয়োজনে এবং জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ইউএনডব্লিউএফপি) কারিগরি সহায়তায় এই এনরোলমেন্ট ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।

​অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি, পরিচালনা পর্ষদের ভূমিকা এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন।  বিশেষ অতিথি হিসেবে পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ইউ এন ডব্লিউ এফ পি এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভাই থাপা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালসহ মহিলা বিষয়ক অধিদপ্তর,সমাজসেবা অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর