দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

দিনাজপুর সদর এমপির প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন

দিনাজপুর সদর এমপির   

দিনাজপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থায় অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো. জাহাঙ্গীর আলমের বিশেষ প্রচেষ্টায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের অনুমোদন হয়ছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে চার কোটি ৫০ লাখ টাকা।

​শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি )এর নির্বাহী প্রকৌশলী(ডেস্ক ১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত অনুমোদিত তালিকা সূত্রে জানা যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকুলে  ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের   আওতায় অনাবাসিক ভবন নির্মাণ বা সম্প্রসারণ এর আওতায় ৪কোটি ৫০লক্ষ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলায় পরজপুর ফাজিলা ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, শংকরপুর মহাবিদ্যালয় এবং দাইনুর ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার বহুতল একাডেমিক ভবন  নির্মাণের অনুমোদন হয়। এছাড়াও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, ভবন নির্মাণের লক্ষ্যে প্রেরিত জরিপ ফর্ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরজমিনে জরিপপূর্বক নতুন ভবন নির্মাণ ক্যাটাগরি নির্ধারণ করে আগামী ১৫ জুলাই এর মধ্যে গরিব প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্যাদি ইইডি আরপিএমএস এর সার্ভে ট্যাবে আপলোড করতে এবং নতুন ভবন নির্মাণ করতে নির্বাচিত সাইডে স্ট্রাকচারাল ডিজাইন শাখার পরামর্শ অনুযায়ী সয়েল টেস্ট সম্পন্ন করে প্রতিবেদন আগামী ১৫আগষ্ট  প্রধান কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার  সুযোগ-সুবিধা সম্বলিত নতুন এই একাডেমিক ভবনগুলো নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে জানান শিক্ষাপ্রতিষ্ঠান  কর্তৃপক্ষ।

​এ বিষয়ে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমার নির্বাচনী এলাকায় শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় আর কোনো বিঘ্ন ঘটবে না। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দিনাজপুর সদরের সামগ্রিক উন্নয়নে আমরা দিনাজপুরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

​তিনি আরও জানান, প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে দ্রুতই নির্মাণকাজ শুরু হবে এবং কাজের গুণগত মান কঠোরভাবে নিশ্চিত করা হবে।

​এই উন্নয়নমূলক খবরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে স্বস্তি ও আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে এই পদক্ষেপ একটি প্রশংসনীয় উদ্যোগ।


Tag
আরও খবর