দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

বাবা ও সৎ ভাইকে হত্যার অভিযোগে চট্টগ্রামে দুই ছেলে গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের বাবাকে বল্লমের আঘাতে এবং সৎভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

​চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ (দিনাজপুর ও রংপুর ক্যাম্প) এবং র‍্যাব-৭ (চট্টগ্রাম ক্যাম্প)-এর একটি যৌথ দল গত ২৯ জুন দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকা থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. সাদেকুল ইসলামকে(৩০) গ্রেফতার করা হয় এবং রাত ৯টা ১০মিনিটে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার অপর আসামি মো. সাকিবকে(১৯) গ্রেফতার করা হয়।তারা উভয় নিহত শহিদুল হক দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান।

​  র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে শহিদুল হক দুলুর সাথে তার দ্বিতীয় স্ত্রীর সন্তানদের পারিবারিক কলহ চলছিল। গত ১৩ মে ২০২৬ সকালে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তোলাকে কেন্দ্র করে বাবা দুলু মিয়ার সাথে ছেলে সাদিকুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাদিকুল ঘর থেকে বল্লম ও ছুরি নিয়ে এসে বাবার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সৎভাই কাবিলকেও ছুরিকাঘাত করে সাদিকুল। পরে স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এই ঘটনায় নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর ছেলে হাবিবুর রহমান (হাবিল) বাদী হয়ে চিরিরবন্দর থানায় তার সৎভাই ও সৎ মা সহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং-১৩) দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

​র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধ নির্মূলে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


Tag
আরও খবর