দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ


মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিরেকে)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতাধীন দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল , শিক্ষাবৃত্তি বিতরণ এবং  গৃহহীন ৫টি পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে।

​মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​  দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার  তমালিকা পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি,সাইকেল সহ অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং সঠিক প্রক্রিয়ায় এসব সহায়তা প্রকৃত সুফলভোগীদের হাতে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, যাতায়াতের জন্য বাইসাইকেল এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি  তুলে দেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন,৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুন্নবী,উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,গন অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাইমারি লেভেলের ৮৯জনকে,৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৫৩জনকে,একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত ৩২জনকেসহ মোট ৭লক্ষ৮৪হাজার টাকার শিক্ষাবৃত্তি, এছাড়াও ২৭জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাই সাইকেল,১৮জনকে সেলাই মেশিন এবং ৫জনকে বাড়ি প্রদান করা হয়।



Tag
আরও খবর