দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়: পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে স্বরণকালের ফলাফল বিপর্যয় হয়েছে। গড় পাশের হার এবার ৫৮ দশমিক ০৫ শতাংশ। এর আগে সর্বনিম্ন পাশের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। গতবারে ছিল ১৫ হাজার ৬২ জন।

আজ সোমবার সকাল ১০টায় শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো.বোরহান উদ্দিন।

অধ্যাপক মো.বোরহান উদ্দিন জানান, ২০২৬ সালে এই শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৫৮ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৮২৭জন। গতবারে অকৃতকার্য ছিল ৩৫ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৯৪২ জন পরীক্ষার্থী। 

তিনি জানান, প্রতিবারের মত এবারেও ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। এবারে ১৩৬৩৯ জন জিপিএ-৫ এর মধ্যে ছাত্রী ৭১৫২ জন এবং ছাত্র ৬৪৮৭ জন। 

বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ১৫৭ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৬ হাজার ৮৬০ জন ছাত্র ও ৩৬ হাজার ২৯৭ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। 

মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৫৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে ১১ হাজার ৭৭০ জন ছাত্র ও ছাত্রী ১৮ হাজার ৮২৬ জন। মানবিকে বিভাগে গড় পাশের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ। 

ব্যবসায় শিক্ষা বিভাগে ১৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৭২ জন। এদের মধ্যে ৭৩৭ জন ছাত্র ও ছাত্রী মাত্র ৪৩৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাশের হার ৫৯ দশমিক ৫ শতাংশ। 

অধ্যাপক মো.বোরহান উদ্দিন আরো জানান, এ বছর ২৯৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। এবারে শুন্য ফলাফল বিদ্যালয়ের সংখ্যা ১৮টি,যা গত ফলাফলগুলোর তুলনায় সবচেয়ে বেশি। এবারে শতভাগ পাশ করেছে ২৪টি বিদ্যালয় যা সর্বনিম্ন তালিকার শীর্ষে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন 
প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিন,প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক,মো.জহিরুল ইসলাম প্রামানিক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক,মো.জহিরুল ইসলাম,উপ পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক,মো.রেজাউল করিম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকসহ সাধারণ সম্পাদক দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ/ কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, এবারে দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১৪টি স্কুল হতে ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এটি দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৭তম এসএসসি পরীক্ষা। 
তবে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে হলিল্যান্ড স্কুল এন্ড কলেজ থেকে শতভাগ পাশ করেছে।মোট পরীক্ষার্থী ছিল ৬৯,জিপিএ ৫পেয়েছে ৩০।হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল কবির মোগল এ তথ্য নিশ্চিত করেন।এ সময় তিনি বলেন প্রতিষ্ঠান কতৃপক্ষ,শিক্ষকসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আমাদের সফলতা ধরে রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের সার্বক্ষণিক যত্ন এবং দুর্বল শিক্ষার্থীদের নিবীড় পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষার উপযোগী করে তোলা হয়। ভবিষ্যতে এরচেয়ে আরো ভালো ফলাফল করার জন্য আমরা আশাবাদী। উল্লেখ্য দিনাজপুর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করেনি।

Tag
আরও খবর