রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ

দিনাজপুরে Reintegration of Returning Migrants Project-এর আওতায় ‘গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা’ (Livestock Rearing and Management) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক সভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র তুলে দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এবং দিনাজপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক জনাব খন্দকার ইকবাল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অফিসার ডাঃ আনিকা আকবর তৃষা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "বিদেশ ফেরত কর্মীদের অভিজ্ঞতা ও শ্রমকে দেশীয় অর্থনীতিতে কাজে লাগাতে সরকার নানা ধরনের পুনর্বাসন প্রকল্প গ্রহণ করেছে। গবাদিপশু পালন অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে এই খাতে আত্মনিয়োগ করলে প্রবাসফেরত ব্যক্তিরা খুব দ্রুতই নিজেদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা এবং এই কারিগরি প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে ডেইরি ও পোল্ট্রি খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। এতে কেবল পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে না, বরং সামগ্রিক প্রাণিসম্পদ খাতেই ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে বিদেশফেরত সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও শিক্ষা উপকরণ হস্তান্তরের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর