কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নীলফামারী ডোমার রেল স্টেশনের টয়লেটের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার

 নীলফামারী ডোমার রেল স্টেশনের টয়লেটের দরজা ভেঙ্গে তাহেরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডোমার রেল স্টেশনের মাস্টার আশরাফুল ইসলাম। 


শনিবার (২৭ মে) সকাল ৬.১০ মিনিটে ডোমার ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে ডোমার রেল স্টেশন কর্তৃপক্ষ। জানা গেছে, মৃত তাহেরুল ইসলাম ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের গনির স্কুল ডাঙ্গাপাড়া এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।


পরিবারের লোকজন জানান, শুক্রবার ব্যবসায়ীক কাজে বিরামপুর যাওয়ার জন্য দুপুরে বাড়ি থেকে বের হন। সর্বশেষ বাড়ির লোকজনের সাথে শুক্রবার রাতে কথা হয়। এরপর শনিবার সকাল ৬ টার পর রেলস্টেশন থেকে ফোনে মৃত্যুর সংবাদ পেয়ে রেলস্টেশন ছুটে আসি। মৃত তাহেরুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান পরিবারের লোকজন।


ডোমার রেল স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এক ব্যক্তি রেলস্টেশনের টয়লেটের ভিতরে পড়ে ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস এসে টয়লেটের দরজা কেটে মরদেহ উদ্ধার করে। পরে তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিবারকে খবর দেয়া হয়েছে। জানা গেছে, তিনি পেশায় একজন কাচাঁমাল ব্যবসায়ী।


এ ব্যাপারে সৈয়দপুর জিআরপি থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, পরিবারের লোকজনের কারো কোনো আপত্তি না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে