কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলাহাটি-ঢাকা রুটে চিলাহাটি এক্সপ্রেস এর চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নীলফামারীর ডোমার চিলাহাটি থেকে দিবাকালিন ‘চিলাহাটি এক্সপ্রেস’ এর চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


আজ সকাল সাড়ে দশটায় ভার্চুয়ালী যুক্ত থেকে এই অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রেলসেবার উদ্বোধন করেন তিনি। 


চিলাহাটি প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসালাম সুজন। 


সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য রাবেয়া আলিম ছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসন, রেঞ্জ ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ ছাড়াও রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।  


৮০০জন যাত্রী নিয়ে চিলাহাটি থেকে শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন সকাল ছয়টায় ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হবে। 


প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রেলকে ধ্বংস করেছিলো বিএনপি-জামাত। আওয়ামীলীগ রেলকে পুনরুজ্জিবিত করেছে, রেললাইন সম্প্রসারণ ও নতুন নতুন কোচ এবং লোকোমোটিভ এনে রেলের আওতা বাড়িয়েছে। এরফলে নিরাপদ এবং স্বাচ্ছন্দে গণপরিবহন হিসেবে ট্রেনে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। আগামীতে এশিয়ান রুটে রেল যুক্ত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। 


আগামী ৭জুন থেকে আনুষ্ঠানিক ভাবে চিলাহাটি-ঢাকা রুটে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে চিলাহাটি এক্সপ্রেস। 

আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে