কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে সড়ক মেরামত কাজের উদ্বোধন

নীলফামারীর ডোমার জিসি থেকে চিলাহাটি জিসি মুক্তিরহাট সড়কের মেরামত কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০শে জানুয়ারী) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জে নীলফামারী এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত সড়ক মেরামত কাজের উদ্বোধন করেন—নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।

এলজিইডির ডোমার উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হোসেন সরকার, ৪নং জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবু, জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল হক প্রমুখ।

উল্লেখ্য, ডোমার জিসি থেকে চিলাহাটি জিসি মুক্তিরহাট (চেইনেজঃ ০+০০০ কি.মি. - ১৭+১৮০ কি.মি.) সড়কটির মেরামত কাজ প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দে শুরু হলো।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে