আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স এমিলিরেশন সেন্টার’ (ইউপিভিএসি) এর উদ্যোগে নীলফামারীর ডোমারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২২শে জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউপিভিএসি বাংলাদেশ কমান্ডের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স এমিলিরেশন সেন্টারের নীলফামারী জেলা সভাপতি মোঃ আব্দুল করিম, সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান লাবু, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া, স্বেচ্ছাসেবক সদস্য মোঃ ইব্রাহিম ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, কয়েক ধাপে বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। প্রথম ধাপে বেশ কয়েকটি পরিবারের মাঝে আজ শীতবস্ত্র প্রদান করা হয়।
১৮ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে