কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় পথ নাট্যোৎসব : ডোমারে দুইটি পথনাটক মঞ্চায়িত

‘রাজনীতির মাপকাঠি, শিল্প সাহিত্যে সংস্কৃতি’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পথ নাট্যোৎসব-২০২৪ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ‘যায় দিন-ফাগুনো দিন’ ও ‘পাকমোটর-বাংলামোটর’ নামক দুইটি পথনাটক মঞ্চায়িত হয়েছে আজ।

বুধবার (২৮শে ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ স্থ ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ডোমারের দুইটি নাট্য দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় পথনাটক।

বিকাল সাড়ে ৫টায় ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিবেশনায় ও মিজানুর রহমান সোহাগের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘পাকমোটর-বাংলামোটর’। বাসুদেব রায়ের সহ-নির্দেশনায় আবহ সংগীতে ছিলেন পরশ কুমার চন্দ। নাটকটিতে অভিনয় করেন—বাসুদেব রায়, আনোয়ার হোসেন, মঞ্জুর আলম।

এরপর, ডোমার নাট্য সমিতির পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘যায় দিন ফাগুনো দিন’। মিলন চৌধুরীর রচনায়, মিজানুর রহমান সোহাগ ও আরমিন আক্তার জাহানের নির্দেশনায় ও মাসুদ বিন আমিন সুমনের শিল্প নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত হয়। পরশ কুমার চন্দের আবহ সংগীতে নাটকটির ব্যবস্থাপনায় ছিলেন—মোজাফফর আলী।

ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরমিন আক্তার জাহানের সঞ্চালনায় এসময় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন—ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগ প্রমুখ।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে