কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ সামছুদ্দিনের দাফন কার্য সম্পন্ন

নীলফামারীর ডোমারে জাতির সূর্য সন্তান ও বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সুবেদার বীর মুক্তিযোদ্ধা শেখ সামছুদ্দিনের জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১২ই মার্চ) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ সামছুদ্দিনের নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় তাঁকে রাষ্ট্রের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নের একটি প্রতিনিধি দল গার্ড অব অনার প্রদান করেন।

জানাজা নামাজে অন্যান্য মুসল্লিদের সাথে আরও অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম শাহাদাত হোসেন প্রমুখ।

পরে, মরদেহ পারিবারিক কবরস্থানে চিরতরে শায়িত করা হয়।

উল্লেখ্য, সোমবার (১১ই মার্চ) দুপুর ১টায় নিজ বাসভবনে চার পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা শেখ সামছুদ্দিন।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে