কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন

ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে উত্তরবঙ্গের নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে লিখন ইসলাম, সাধারণ সম্পাদক পদে নাজিম আল-মুছা ও সাংগঠনিক সম্পাদক পদে সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৫ই সেপ্টেম্বর) সকালে উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। যার অনুমোদন দেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ও নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ড. কাকলী মুখোপাধ্যায়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রবিউল ইসলাম, সহ-সভাপতি পদে জীবন রায়, সহ-সাধারণ সম্পাদক পদে আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসাইন ও মাসুম রেজা সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক পদে হাবিব আহসান, কোষাধ্যক্ষ পদে মোঃ মাহামুদুল হাসান মিজান, সহ-কোষাধ্যক্ষ পদে জয়ন্ত রায়, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আব্দুল কাইয়ুম, নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা মুমু, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আবু জাহিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মোস্তাকিমকে নির্বাচিত করা হয়।

কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন- কলেজের ২০১৫-১৬ সেশনের আনিফ রহমান আরিফ, ২০১৬-১৭ সেশনের আরিফুল ইসলাম, ২০১৪-১৫ সেশনের রোজিনা আক্তার, ২০১৬-১৭ সেশনের মোহাম্মদ শাহীন রিপন ও ২০১৭-১৮ সেশনের রিফাত অভয়ন শান্ত।

কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন- মলিনা আক্তার মনি, ননী গোপাল, আব্দুর রশিদ রানা, কাজিমুল ইসলাম কাজি, শিশির রায়, নাঈম ইসলাম, মনিরুজ্জামান মনির ও মোস্তাকিম হোসাইন।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে