কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে তথ্য মেলা-২০২৪ অনুষ্ঠিত

নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে তথ্য মেলা-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮শে সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে নেটজ বাংলাদেশ এবং বিএমজেড'র সহায়তায়, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং মানব কল্যাণ পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

মানব কল্যাণ পরিষদের (এমকেপি) পরিচালক ক্যাথরিন আজমের সভাপতিত্বে এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি নাটক প্রদর্শন করেন মানব কল্যাণ পরিষদের আওতাধীন স্কুল থিয়েটারের শিল্পীরা।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে