ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে মুসলিম জনতা।
রবিবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারায় বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ডোমার-নীলফামারী সড়ক প্রদক্ষিণ করে। একইদিন বিকালে উপজেলা শহরের বাটার মোড় থেকে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে আরেকটি মিছিল বের হয়।
মিছিলগুলোতে স্থানীয় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতে পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রাম গিরি মহারাজ কর্তৃক সেসব কটুক্তির সমর্থনের প্রতিবাদ সহ বিচার দাবি করেন।
১৮ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে