কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু

অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন মোঃ ওমর ফারুক (২৬) নামের এক বাংলাদেশি যুবক। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। শনিবার (১৬ই নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় মালয়েশিয়ার টিভিএস বাসস্টপ শহরে মৃতু্যবরণ করেছে বলে জানায় ফারুকের পরিবার। তিনদিন যাবৎ পেটের ব্যথা নিয়ে কাজ থেকে বিশ্রাম ও চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন বলেও জানা যায়। মৃত্যুবরণকারী মোঃ ওমর ফারুক নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার মোঃ বাবুল হোসেনের ৩য় পুত্র। তিনি মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তার পরিবার জানায়, জীবিকার তাগিদে গত ২০২২ সালের মার্চে মালয়েশিয়ার প্রবাস জীবনে পদার্পণ করেন ফারুক। গত বৃহস্পতিবার থেকে পেটের ব্যথার কারণে কাজ না করে চিকিৎসা ও বিশ্রামে ছিলেন তিনি। শনিবার সকালে তার প্রবাসী বন্ধু পরিবারকে ফোন করে জানায় তিনি মারা গেছেন। তার স্ত্রী ও দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মরদেহ দেশে আনতে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় তার পরিবার। ফারুকের এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে।
Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে