কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলাহাটিতে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল। শনিবার (২১শে ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডোমার-চিলাহাটি সড়কের ধারে অবস্থিত ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাবির প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। স্কুলটির চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ফারুকের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল-মামুন (হিমু)। এছাড়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন- শ্রীলঙ্কার কলম্বো ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ রাইস উদ্দিন সেনী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ, আমেরিকা প্রবাসী জিএম ইলিয়াস আহমেদ প্রামানিক, সমাজসেবক মহব্বত হোসেন বাবু, শিক্ষক আব্দুল করিম, রাজনীতিবিদ তরিকুল আলম বুন্নু, এটিএম জাফর সিদ্দিকী লুলু, ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস-প্রিন্সিপাল ওমর আলী, অন্বেষণের উপদেষ্টা ও গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ফরহাদ হোসেন প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।
Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে