কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ রাকিব ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরের ডোমার-জলঢাকা সড়কের আন্ধারুর মোড় এলাকায় ব্রাক কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে স্কুলছাত্র রাকিব ইসলাম। নিহত রাকিব ইসলাম (১২) ডোমার উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছোটরাউতা জোড়পাখুরী এলাকার মোঃ সাহিদুল ইসলাম ও খাদিজা বেগম দম্পতির ২য় সন্তান। সে ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও বিদ্যালয়ের কাব দলের নিয়মিত সদস্য। স্থানীয়রা জানান, ছোটরাউতা একরামিয়া ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিল ও ইছালে ছওয়াব থেকে সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ডোমার থেকে ছেড়ে আসা জলঢাকাগামী দ্রুতগতির বালুবোঝাই ট্রাক রাকিবকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে। দুর্ঘটনায় স্কুলছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে