কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সম্মানে নীলফামারীর ডোমারে ইফতার ও দোয়া মাহফিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। রবিবার (২৩শে মার্চ) বিকালে উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জমিয়তের আয়োজনে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের পক্ষ থেকে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এসময় আরও বক্তব্য রাখেন- আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ। মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে, দেশ ও জাতির সার্বিক শান্তি, উন্নতি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে