সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

শহীদ ধীরাজ-মিজান পাঠাগার নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুর বিভাগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগার হিসেবে খ্যাত নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী 'শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন'-এর ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ চলছে। শনিবার (২৬শে এপ্রিল) সকাল ১০টা থেকে শহরের বাটার মোড় স্থ পাঠাগারের নিজস্ব কার্যালয়ে ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালন করছেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। ইতোমধ্যে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন প্রার্থী। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন— আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু (সভাপতি), শ্রী শেখর চন্দ্র সাহা (অর্থ সম্পাদক) ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইলিয়াস হোসেন (গ্রন্থাগার সম্পাদক)। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাঠাগারের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমন এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক। এছাড়া 'সিনিয়র সহ-সভাপতি' পদে নির্বাচন করছেন ২ জন যথাক্রমে- ডাঃ মোঃ ফিরোজ আলম চিনু ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরন-নবী, 'সহ-সভাপতি' পদে ৪ জন যথাক্রমে- সাংবাদিক মোঃ আবু ফাত্তাহ্ কামাল পাখী, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ মোজাফফর আলী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক এবং 'সহ-সাধারণ সম্পাদক' পদে ২ জন যথাক্রমে- মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব ও সাংবাদিক মোঃ রওশন রশীদ। এদিকে, সম্পাদকীয় পদগুলোর মধ্যে 'ক্রীড়া সম্পাদক' পদে ২ জন যথাক্রমে- মোঃ মোজাম্মেল হক মানিক ও মোঃ রাশেদ মাহমুদ উজ্জ্বল, 'সাহিত্য ও প্রকাশনা সম্পাদক' পদে ২ জন যথাক্রমে- মোঃ আল-আমিন রহমান ও মোঃ জাহাঙ্গীর আলম এবং 'মহিলা সম্পাদক' পদে ৩ জন যথাক্রমে- অধ্যাপিকা ডেইজী নাজনীন মাশরাফি নীনা, নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী ও মোছাঃ লাইলী বানু লিলি প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিষদের ৬টি 'কার্যনির্বাহী সদস্য' পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী। তারা হলেন— শ্রী অমিত কুমার দাস নয়ন, আলহাজ্ব মোঃ জহিরুল হাসান দিপু, মোঃ বায়েজিদ হোসেন জুয়েল, মোঃ রইসুল হক সাচ্চু, মোঃ সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সাংবাদিক মোঃ সফিয়ার রহমান রতন, মোঃ হাফিজুর রহমান ও মোঃ হামিদুর রহমান। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে মোট ৩৪৭ জন আজীবন সদস্য ভোটার হিসাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তারা। উল্লেখ্য, গত মেয়াদে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি পদে আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু, সাধারণ সম্পাদক পদে মোঃ আনজারুল হক, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরন-নবী, সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমন ও মোঃ মোজাফফর আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আল-আমিন রহমান দায়িত্বপালন করেন। প্রসঙ্গত, ১৯৫০ সালে শিক্ষা ও জ্ঞান চর্চার তাগিদে ডোমারে প্রতিষ্ঠিত হয়েছিল 'জিন্নাহ মেমোরিয়াল হল'। স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া ডোমারের দুই কৃতি সন্তান শহীদ আনজারুল হক ধীরাজ ও শহীদ মিজানুর রহমান মিজানের নামানুসারে 'শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন' হিসেবে অদ্যাবধি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি উত্তর জনপদের 'আলোকবর্তিকা' হিসেবেও বেশ পরিচিত।
Tag
আরও খবর



ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৬৯ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে