কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলায় 'প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ১ম ম্যাচে ভোগডাবুড়ী ইউনিয়নকে পরাজিত করেছে ডোমার পৌরসভা ফুটবল দল। বুধবার (১২ই নভেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ - এ্যাবের আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সাবেক কৃতি ফুটবলার ও বিএনপি নেতা মো. ওমর ফারুকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোজাফফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রতিনিধিগণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন দলকে টাইব্রেকারে পরাজিত করেছে ডোমার পৌরসভা দল। উল্লেখ্য, টুর্নামেন্টটিতে উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ১টি আমন্ত্রিত দল সহ মোট ১২টি দল অংশগ্রহণ করবে।
Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে