'আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার'—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬।
রবিরার (৮ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু প্রমূখ। আলোচনা সভা শেষে কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
১৫ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৭ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
১৭০ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭৩ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
১৭৫ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭৬ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে