কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মির্জা আবু মনসুর

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর মির্জা আবু আহমদ এর সুযোগ্য সন্তান,

হযরত মৌঃ মতিয়র রহমান শাহ (রাঃ বি,এ) ছাহেব কেবলা’র ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি,

 প্রদেশিক পরিষদের সাবেক সদস্য,চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি,১নং সেক্টরের জোনাল কমান্ডার,প্রখ্যাত দানবীর,বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুরের নামাজে জানাযার পর  ২২/১২/২০২৩ইং রোজ শুক্রবার নিজ এলাকা নানুপুরের পারিবারিক কবরস্থানে তিনি শায়িত হয়েছেন। এর আগে শুক্রবার সকালে প্রথম জানাজার নামাজ চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে,২য় জানাজা দুপুরে ফটিকছড়ি কলেজ মাঠে ও বিকাল ৪টায় নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩য় জানাজা অনুষ্টিত হয়।জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ,গত বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে তিনি মারা যান। মির্জা আবু মনসুর দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।আলহাজ্ব মির্জা আবু মনসুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছেন মতি ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন

শাহজাদা মোঃ কামাল শাহ

Tag
আরও খবর