কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মতি ভান্ডারের ৬০তম ওরশ শরিফ সফলভাবে সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ফরহাদাবাদী গাউছে ভান্ডার অলিয়ে মোকাম্মেল, ফানাফিল্লাহ্, বাকাবিল্লাহ্, হযরত শাহছুফী মৌঃ মতিয়র রহমান শাহ্ (রাঃ বি,এ) (প্রকাশ শাহ্ ছাহেব কেবলা) ফরহাদবাদির ৬০তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ ৪ঠা ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ রবিবার "আঞ্জুমানে আশেকানে মতি ভান্ডার'র" উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত।


সকাল ৭টায় শাহছাহেব কেবলা ফরহাদাবাদির মাজার শরিফে পবিত্র কুরআন খতম ও মিলাদ শরিফের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু।

সকাল ১০টায় মাজার শরীফে গোসল ও পুষ্পমাল্য অর্পণ।রাত ১১ টায় সেমাহ ও কাওয়ালী মাহফিল অনুষ্ঠিত হয়, এছাড়া দিনব্যাপী বিভিন্ন মানবিক কর্ম ও ইবাদত বন্দেগির মাধ্যমে ভক্তরা দিনটি উদযাপন করেন।

আঞ্জুমানে আশেকানে মতি ভান্ডার ওরশ পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ আকবর ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা চেয়ারম্যানের নেতৃত্বে ওরশ শরীফ সুন্দর, সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে উদযাপন করেন।

এরপর দরবারে সাজ্জাদানশীন শাহজাদা মোঃ কামাল শাহ্ আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


ওরশ শরীফ সকলের আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে সুন্দর, সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সফল হওয়াই ওরশ পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ আকবর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর