কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পটুয়াখালীর গলাচিপায় আবুল হোসেনের মিট দ্যা প্রেস

পটুয়াখালীর গলাচিপায় সাবেক রাস্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আবুল হোসেনের এই মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়।

মিট দ্যা প্রেসে আবুল হোসেন শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং দেশের জন্য বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদানের কথা সাংবাদিকদের সম্মুখে তুলে ধরেন। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা -এ কথাও তিনি বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় মেগা প্রকল্পসহ দক্ষিণের বঙ্গোপসাগরে ব-দ্বীপ প্লান নিয়ে কাজ করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। দক্ষিণের পায়রা সমুদ্র বন্দর, পদ্মা সেতু, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, উড়াল সেতু, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয়দান -এ সবই আওয়ামী লীগ সরকারের অবদান।’ 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের জন্য কাজ করতে প্রথমে প্রয়োজন সদিচ্ছা। ইচ্ছা না থাকলে কোন কিছুই অর্জণ করা সম্ভব নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, তাদের মধ্যে আমি নিজেকে উদ্যমী, দক্ষ ও অভিজ্ঞ হিসেবে বিবেচনা করি। কেননা আমি রাস্ট্রের জন্য রাস্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমি এমপি না হলেও প্রধানমন্ত্রী যাঁকে মনোনয়ন দান করবেন, দেশ ও আওয়ামী লীগের স্বার্থে আমি তাঁর পক্ষে কাজ করবো।’

এ সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, প্রেস ক্লাব সভাপতি (একাংশ) মু. খালিদ হোসেন মিলটন, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর



গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৭২ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে