কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গলাচিপায় ক্লাশ চলাকালীন শিক্ষকসহ ৮জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে

পটুয়াখালীর গলাচিপায় এক মাদ্রাসায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪)  ক্লাশ চলাকালীন শিক্ষকসহ ৮জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এতে তাৎক্ষণিক ভাবে ছাত্রী সাবরিনা ও লামিয়া বেশি অসুস্থ হওয়ায় দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। 

জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় মঙ্গলবার ১২টার দিকে গণিত এর শিক্ষক মো. হামিদুল ইসলাম অষ্টম শ্রেণির পাটিগণিত ক্লাশ করার জন্য ক্লাসে প্রবেশ করে। এ সময় ক্লাসে ছাত্র ছাত্রী সংখ্যা ছিল প্রায় ৪৫জন। ক্লাশ করার কিছুক্ষণ পর একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে সাবিনা (১৪), বর্না(১৪) সাবরিনা(১৪), সাকিলা, মারিয়া, লামিয়া  সুমাইয়া ও শিক্ষক মো. হামিদুল ইসলাম হঠাৎ ক্লাসে অসুস্থ হয়ে পড়ে যায়। এতে ওই প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন। 

এ ব্যাপারে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নোমান পারভেজ জানান, ভর্তি হওয়া সাবরিনার রক্তের পরিমাণ অনেক কম আজকের মধ্যে রক্ত দেয়া প্রয়োজন। তবে মাদ্রাসার শ্রেণি কক্ষে দুর্গন্ধ জাতীয় কোন বস্তুর কারণে এ ঘটনা ঘটতে পারে বলে চিকিৎসক আশঙ্কা করেন। 

এদিকে কি কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায় নি এখনো। মাদ্রাসাটি অরক্ষিত সীমানা প্রাচীর না থাকার ফলে যত্রতত্র বহিরাগতদের যাতায়াত রয়েছে সেখানে।

আরও খবর
গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা

১২ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে




গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৭২ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে