মেহেরপুরে মাদক মামলায় মতিয়ার রহমান নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। তবে সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান পলাতক রয়েছেন। আটকের দিন থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।
মামলার বিবরণে জানা গেছে ২০১৩ সালের ৬ আগস্ট মেহেরপুরের গাংনী র্যাব-৬ একটি দল গোপন সূত্রে খবর পেয়ে বামন্দী পেট্রোল পাম্পের কাছ থেকে মতিউর রহমান কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) ধারার ১(খ) ধারায় মেহেরপুরের গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার সেশন নং-১৪৭/১৩। জি আর কেস নং-৫০৬/১৩ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অতিরিক্ত পিপি কাজি শহীদ।
৪৮৩ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৭৯ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬৯২ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে
৬৯৩ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৯৫ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৯৫ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৯৫ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯২১ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে