কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীলংকা নির্বাচন কমিশনের চেয়ারম্যানের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের সাক্ষাৎ।

বাংলাদেশের দ্বাদশ নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আগ্রহী শ্রীলংকা নির্বাচন কমিশনের চেয়ারম্যান।


বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দক্ষিণ এশিয়ার দেশসমূহের নজর কেড়েছে। বাংলাদেশের মত জনবহুল দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলসমূহ ও সাধারণ জনগণের সহযোগীতা প্রয়োজন। দক্ষিণ এশিয়ার দেশসমূহে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে যৌথ সহযোগীতামূলক কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে শ্রীলংকার যথেষ্ট আগ্রহ রয়েছে। অদ্য ১১ সেপ্টেম্বর, ২০২৩ ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন—এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী শ্রীলংকা সফরকালে শ্রীলংকার নির্বাচন কমিশন ভবনে চেয়ারম্যান সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান আর এম এ এল রথনায়েক উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমন্ত্রণ পেলে শ্রীলংকার নির্বাচন কমিশন ও শ্রীলংকার অন্যান্য সংস্থাসমূহের সর্বাধিক পর্যবেক্ষক প্রেরণ করবে।

এতে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের আন্তর্জাতিক সমন্বয়কারী সচিব রিজান এম এ হামিদ, উপ কমিশনার জে এ এস পি জয়সিংহে, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক কৃষিবিদ ড. আজাদুল হক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া, শ্রীলংকার বিশেষ প্রতিনিধি আসিফ আব্দুল করিম।

এর আগে মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষন করার জন্য দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক সংগঠন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা আবেদ আলী সহ সংগঠনের কয়েকজন দায়িত্বশীল দের নিয়ে উপস্থিত হোন এবং রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণ করেন। 
আরও খবর

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

৪৭০ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে



সর্বহারা সাগর থেকে কিং সাগর হয়ে উঠার গল্প

৮৬১ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে




মানিক মির্জা - এক ভয়ংকর প্রতারকের গল্প।

৯২০ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে