কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ঘাটাইলে সমকাল প্রতিনিধিকে হুমকি প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

ঘাটাইলে মানববন্ধন

গত ১৪ জুলাই ‘আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়’ এবং ১ সেপ্টেম্বর ‘চেয়ারম্যানের দুর্নীতির দোকান’ শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন

প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার

হুমকি দিয়ে দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্।

হুমকির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবীতে সোমবার ঘাটাইল উপজেলা

পরিষদের সামনে সকাল ১১ টার দিকে মানববন্ধনের আয়োজন করে ঘাটাইল প্রেস ক্লাব ও

সুশীল সমাজ।

ঘাটাইল প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাজ্জাদ রহমানের সঞ্চালায় মানববন্ধনে

সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো.আজহার উদ্দিন ও সুফি সিদ্দিকী। আজহার

উদ্দিন বলেন, আওয়ামী লীগের আমলে কিভাবে ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন তা

আমাদের জানা আছে। চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন ‘আপনি একজন

আওয়ামী লীগের নেতা, এটা সবাই জানে। এখন খোলস পাল্টিয়ে জামায়াত নেতা হতে

চাচ্ছেন, এটাও মানুষ দেখতেছে’। টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য ও দেশ টিভির

সাংবাদিক আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, আপনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন তা

কিন্তু আমাদের জানা। আপনি এলাকায় সন্ত্রসের রাজত্ব গড়ে তুলছেন এ তথ্য এরই মধ্যে

আমাদের হাতে চলে এসেছে। সাবধান হয়ে যান দুর্নীতি করে এখন আর পার পাবেন না।

আপনার মুখোশ উন্মোচন করার সময় এসেছে। সাগরদিঘীর জনগণ আপনাকে ছাড়বে

না। ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন তার বক্তব্যে বলেন,

বর্তমান সময়ে সবচেয়ে ভালো ও নির্ভিক এবং সাহসী সাংবাদিকতা করছে সমকালের

আমাদের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া। আমার তাকে ঘাটাইল প্রেস ক্লাবের

কণ্ঠস্বর মনে করি। সম্প্রতি সময়ে সাগরদিঘী ইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ

প্রকাশ করায় মাসুম মিয়াকে তিনি হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। আমরা এ

ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রকাশিত সংবাদের সঠিক তদন্তের দাবী জানান তিনি এবং

সাংবাদিককে হুমকি দেওয়ায় তার অপসারণ দাবী করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল

ইসলাম, সহসভাপতি আতা খন্দকার প্রমুখ। এ সময় ঘাটাইলসহ টাঙ্গাইল জেলা ও বিভিন্ন

উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর




ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

২১০ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে