তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

বরেন্দ্র অঞ্চলে গ্রীন চেরি চাষ

ফলটির রং সবুজ, দেখতে বাঙ্গীর মত, গাছের পাতা অনেকটা রক মেলন এর মত, ফলটি খেতে খুবই সুস্বাদু মিষ্টি। ফলটির নাম গ্রীন চেরি। বরেন্দ্র অঞ্চল রাজশাহীর গোদাগাড়ীতে গ্রীন চেরির চাষ হয়েছে। উপজেলার গোলাই এলাকাই এ গ্রীন চেরির চাষ করে কৃষক আবেদ আলী। গ্রীন চেরি বাঙ্গী,তরমুজ, রকমেলন গোত্রের উদ্ভিদ। ফলটি খুবই সুস্বাদু পুষ্টিকর ও এনটি- অক্সিডেন্ট সমৃদ্ধ। শরীরে পটাশিয়াম ও ক্যালসিয়ামের ব্যালেন্স তৈরীতে সহায়ক ভূমিকা পালন করে। শরীরের ওজন কমাতে সহায়তা করে। খোশা সহ ফলের সম্পূর্ন অংশ খাওয়া যায়।

আবেদ আলী মালচিং পদ্ধতিতে ৪০ টি গ্রীন চেরি ফলের গাছ লাগিয়েছে। গাছে এখন তার ফল ঝুলছে। দুর দুরান্ত থেকে এ ফল দেখতে আসছে অনেক কৃষক। তার এ গ্রীন চেরি ফল দেখে অনেক কৃষকের আগ্রহ বাড়ছে এ ফল চাষের জন্য।

গ্রীন চেরি ফলটি সারা বছর চাষ করা যায়। তবে শীতকালে ফেব্রুয়ারীর মাঝামাঝি ( ফ্লাগুনের ১ ম সপ্তাহে) বপন করলে ভাল ফলন পাওয়া যায়। বপনের ২০ থেকে ২৫ দিনের মাথায় ফুল আসে। ৪০-৪৫ দিনের মাথায় ফল ধরে। ৭০-৭৫ দিনে ফল সংগ্রহ  করা যায়। ফলের গড় ওজন ৭৫০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়। এটি গাছে ১৫-২০ টি ফল ধরে।

কথা হয় কৃষক আবেদ আলীর সাথে। সে বলে এ অঞ্চলে আমি প্রথম এ গ্রীন চেরি ফলের চাষ করি। গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার অতনু সরকার আমাকে এ ফল চাষ করার জন্য আগ্রহী করে তোলে। সেই আমাকে গ্রীন চেরি ফলরে বীজ সংগ্রহ করে দেয়। এবারই প্রথম ৪০ টি গাছ লাগিয়েছি। গাছে ফল এসেছে। অনেকে আমার এ ফল চাষ দেকেতে আসছে। আমার দেখে অনেকে এ ফল চাষ করবে বলে আমাকে জানিয়েছে। এ ফল মাটিতে ও মাছায় চাষ করা যায়। আমি মাছায় চাষ করেছি। প্রতিটি গাছে  ১৫ থেকে ২০ টি করে ফল এসেছে। একটি ফলের ওজন ৬শ’ গ্রাম থেকে ৮শ’ গ্রাম পর্যন্ত হয়েছে। ফলটি খেতে খুবই সুস্বাদ ও মিষ্টি। তরমুজ ফলের চাইতে মিষ্টি। খেতে খচখচে ভাব, তরনুজের মত নরম নয়। খোশা সহ ফলের সম্পূর্ন অংশ খাওয়া যায়। ফলটি ভিতর বাহির সবুজ। ফলটি কাটলে ভিতরে বীজের চারিপার্শে হালকা হলুদ। কৃষক আবেদ আলী আরো বলেন, আগামীতে সে ১ বিঘা জমিতে গ্রীন চেরি চাষ করবে।

আবেদ আলীর জমিতে চাষ করা গ্রীন চেরি ফল দেখতে আসা কৃষক মনিরুজ্জামান মনির বলেন, এটা মেলন জাতের ফল। এর আগে আমি রক মেলন এর চাষ করে ছিলাল। তাই গ্রীন চেরি ফলটি দেখতে এসেছি। অল্প পরিসারে চাষ করবো। যদি বাজার জাত করা যায় তাহলে ব্যাপক ভাবে এই ফল চাষ করবো।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার অতনু সরকার বলেন, এই ফলটি রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে চাষের জন্যে উপযোগী। ফলটি শীতকালে মাটিতে ও গ্রীষ্মকালে মাচায় চাষ করলে ভাল ফলন পাওয়া যায়। এ ফল চাষে কৃষকেরা লাভবান হবে। কৃষি অফিস কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। আগামীতে এ অঞ্চলে গ্রীন চেরি ফল চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে।  

Tag
আরও খবর