তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

দিন দিন বাড়ছে পাটকাঠির কদর

আগে জ্বালানি ও গরুর গোবরের ঘুটা তৈরীর কাজে ব্যাবহার হতো পাটকাঠি। আবার কেউ কেউ ঘরের বেড়া ও পানের বরে ব্যাবহার করত ভালো মানের পাঠকাঠি। এক সময় পাটকাঠি অবহেলার পণ্য হলেও বর্তমানে বৈজ্ঞানিক প্রযুক্তির আশীর্বাদে বহু ক্ষেত্রে পাটকাঠির ব্যবহার বেড়েছে। যার ফলে দিন দিন বাড়ছে পাটকাঠির কদর। এতে করে শুধু পাট আঁশ নয়, পাটকাঠিতেও কৃষকরা দেখছেন আশার আলো। সোনালী আঁশের সঙ্গে কদর বেড়েছে পাটকাঠিরও। বাড়ি, পাকা সড়ক, মাঠ-ঘাট যেখানে চোখ যায় সেখানেই চোখে পড়ে পাটকাঠি শুকানো ও রক্ষণাবেক্ষণের কাজ।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পাটের কাঠি আগের মতো অবহেলায় ফেলে না রেখে যত্ন করে শুকিয়ে মাচা তৈরি করে রাখছেন বিক্রির জন্য চাষিরা। আবার অনেকেই এখন পাটকাঠির ব্যবসা করে জীবকা নিবার্হ করছেন।

স্থানীয়রা জানান, পাটকাঠি কোথাও আবার পাটখড়ি নামেও পরিচিত। আগে পাটকাঠির ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই ছিল শুধু জ্বালানি হিসেবে। আর কিছু ভালো মানের পাটকাঠি পানের বরজের আর ঘরের বেড়া তৈরিতে ব্যবহার করা হতো। কিন্তু এখন আর মূল্যহীনভাবে পড়ে থাকে না পাটকাঠি। বিশ্ববাজারে পাটকাঠির চাহিদা বাড়ায় আঁশের পাশাপাশি পাটকাঠির দামও ভালো পাওয়া যায়। অনেক কৃষক পাটের দাম খুব একটা ভালো না পেলেও পাটকাঠির দাম দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন।

গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের পাট চাষি বাবু বলেন, ‘গত কয়েক বছর আগেও পাটকাঠির তেমন চাহিদা ছিল না। কিন্তু এখন বেশ চাহিদা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাটকাঠি কিনছেন, ভালো দামও দিচ্ছেন। মেপে এক হাত দড়ি দিয়ে এক আটি পাটকাঠি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। শুধু পাট বিক্রি করেই নয়, এবার পাটকাঠিও আমাদের এলাকায় কৃষকের আশা জাগিয়েছে।’

পাট চাষি রজব মন্ডল জানান, পাটকাঠি এক সময় শুধু রান্না-বান্নার জ্বালানি, ঘুটা তৈরী, ঘরের বেড়া ও ছাউনির কাজে ব্যবহার করা হতো। তখন পাটকাঠির তেমন চআহদা ছিলনা। এখন বিভিন্ন কাজে পাটকাঠির ব্যাবহার হওয়ায় এর চাহিদা অনেক বেড়ে গেছে। দামও ভালো পাচ্ছি। দুর দুরান্ত থেকে ব্যাবসায়িরা এসে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছে।

এক্সিমব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস.এম সাঈম জানান, পাঠকাঠি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পার্টিকেল বোর্ড মিলে। এছাড়াও বিভিন্ন দেশে পাটকাঠির ছাই কার্বন পেপার, কম্পিউটার ও ফটোকপি মেশিনের কালি, আতশবাজি ও ফেসওয়াশের উপকরণ, মোবাইলের ব্যাটারি, প্রসাধনী পণ্য, এয়ারকুলার, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কারের ওষুধ ও ক্ষেতের সার উৎপাদনের কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে কারণে প্রতিনিয়ত পাটকাঠির চাহিদা দেশের পাশাপাশি বাড়ছে বিশ্ব বাজারেও। 

কৃষিবিদ  লুৎফর রহমান বলেন, বহুমুখী ব্যবহার দিন দিন বাড়ছে পাটকাঠির চাহিদা। ‘পাটকাঠির ছাই বিদেশে রপ্তানি হচ্ছে। তাই ভালো দাম পাওয়া যাচ্ছে। পাটকাঠিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু কারখানা গড়ে উঠেছে। মিলগুলোতে কাঠের বিকল্প হিসেবে পাটকাঠি ব্যবহার করায় বনভূমি ও পরিবেশ রক্ষায় পাটকাঠি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এক দিকে সোনালি আঁশ অন্য দিকে পাটকাঠি দুটি মিলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে পাট চাষে।’ 

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার অতনু সরকার বলেন, এবার পাটের বাজার মূল্য ও ফলন খুবই  ভালো। রান্নার জ্বালানি ও কৃষি কাজে পাটকাঠি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কৃষি কাজে জমিতে মাচা তৈরি করতে সাধারণত বাঁশ ও সুতালির ব্যবহার হয়, পাটকাঠি দিয়ে সীম,শসা,করলা সহ বিভিন্ন ফসলের মাচা তৈরি খুব সহজে করা যায় এতে কৃষকের উৎপাদন খরচ অনেক কম হবে ও কৃষক আর্থিক ভাবে লাভবান হবে। জমিতে পাটকাঠি দিয়ে মাচা তৈরি করতে পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য দিকে চাষিরা পাটকাঠি বিক্রি করেও বেশ ভালো টাকা আয় করছেন। পাটের সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিরও বেশ চাহিদা রয়েছে। 

Tag
আরও খবর