তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকবৃন্দ। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানায় তারা।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের সঞ্চালনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, সাংবাদিক বুলবুল হাবিবের ওপর যখন হামলা করা হয়, তখন সেটা এটিএন নিউজে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

এই ঘটনায় যাদের সংশ্লিষ্টতা আছে সেটা নিয়ে আর অনুসন্ধানের অপেক্ষা রাখে না। এর বাস্তব চিত্র গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের কর্মকর্তাদের হাতে আছে।

তিনি আরো বলেন, আমরা বিগত সময়ে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) যে সমস্ত অন্যায়-অনিয়মের চিত্র আমাদের গণমাধ্যমগুলোতে উপস্থাপন করেছি, এতে দেশের জনগণের একটি বাস্তব ধারণা আছে বিএমডিএর প্রতি।

এ ঘটনার আসামীদের দ্রুত গ্রেপ্তার করে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এসময় বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে অপসারণের দাবি জানান তিনি।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিএমডিএ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। আমরা আলোচনায় বসব। তবে আলোচনায় আমরা কোনো সমঝোতায় যাবো না। আমাদের সহকর্মীর উপর হামলার ঘটনায় যারা অভিযুক্ত আসামী, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই এবং আমরা আমাদের দাবি আদায় করেই এই আন্দোলন কর্মসূচি সমাপ্ত করব।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার, দৈনিক প্রথম আলোর রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আনোয়ার আলী হিমু, ডিবিসি নিউজের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবসহ রাবিতে ক্রিয়াশীল তিন সাংবাদিক সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ। এসময় রাজশাহী শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর সকালে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল আটটায় অফিসে আসা নিয়ে টেলিভিশনে লাইভ চলাকালে হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলাম।

হামলার ঘটনায় আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নেয়। পরে এ ঘটনায় দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে বিএমডিএ কর্তৃপক্ষ। এছাড়া গত সোমবার রাতে বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো. আবদুর রশীদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।

Tag
আরও খবর