তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলাকারী দুই আসামিকে কারাগারে প্রেরণ

রাজশাহীর বিএমডিএ কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তারকৃত দুই আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলার জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বিএমডিএর ভান্ডার রক্ষক মো: জীবন ও গাড়ি চালক সবুরকে।

আদালত সূত্র শতে, সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হলে আসামিদের পক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে আসামিদের জামিনে বিরোধীতা করেন কোর্টের সাব ইন্সপেক্টর শিখা খাতুন।

শুনানী শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন না মঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে দুপুর দেড়টার দিকে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়।

গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ১৩ দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ।

আসামীদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়। পরে তাদের রাজপাড়া থানা থেকে সকালেই কোর্টে চালান দেওয়া হয়।

গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

Tag
আরও খবর