তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ী সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশী যুবকের মৃত্যু, চার দিনেও ফেরত পাইনি মরাদেহ

রাজশাহীর গোদাগাড়ীতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) নির্যাতনে বাংলাদেশী আব্দুর রহিম মাসুদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তার পরিবার। ঘটনার চার দিন পার হলেও এখনো মরাদেহ পরিবারের কাছে ফেরত দেয়নি বিএসএফ।

স্থানীয়ররা জানান, গত সোমবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক কামারপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে আব্দুর রহিম মাসুদসহ চারজন কৃষি জমিতে কাজ করছিল। এক পর্যায়ে কাঁটাতারের বেড়া সংলগ্ন বাংলাদেশী স্থান থেকে চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর তিনজন পালিয়ে আসলেও আব্দুর রহিম মাসুদকে বিএসএফের হারুপুর ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন করে। বিএসএফের নির্যাতনে আব্দুর রহিম মাসুদ মারা যায় বলে খবর পাই তার বাবা বাবলু রহমান। তিনি বলেন, গত বুধবার পর্যন্ত হারুপুর বিএসএফ ক্যাম্পে মাসুদের লাশ পড়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে মাসুদের লাশের খোঁজ পাওয়া যাচ্ছে না। 

বিএসএফ আমার ছেলে মেরে লাশ গুম করেছে।

চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসরাফুল ইসলাম বলেন, এই ঘটনা ঘটার পর আমি বিজিবির সেক্টর কমান্ডার, সিওসহ ব্যাটেলিয়ান কমান্ডারের সাথে কথা বলে অবগত করেছি। ব্যাটেলিয়ান কমান্ডার আমাকে জানিয়েছি ভারতীয় বিএসএফ বিষয়টি গোপন করছে। আমরা যতদূর জানি ভারতের মুর্শিদাবাদের রানীতলা থানায় মাসুদের মরদেহটি রয়েছে। বিজিবির জোর তৎপরতায় লাশটি দেশে আনা হলে পরিবার অন্তত শান্তি পাবে এবং নিজ হাতে দাফন কাফন করতে পারবে। লাশ না পাওয়ায় পরিবারটি হতাশায় দিন কাটাচ্ছেন।


Tag
আরও খবর