তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

ছয় শতাধিক শাড়ি উপহার দিলেন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাসিক মেয়র লিটন

সার্বজনীন শারদীয় দূর্গোৎসব-২০২২ উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী ছয় শতাধিক নারীকে শাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেলে রাজশাহী ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন সিটি মেয়র। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দল আওয়ামী লীগ করি, আমরা সব সময় বলি ধর্ম যার যার, উৎসব সবার। আমরা শুধু বলি না, সেটা অন্তর থেকে পালনও করি। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। এই দেশটা আমাদের সকলের।



মেয়র আরো বলেন, শান্তির নগরী রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। নগরীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা মন্ডপগুলো কীভাবে পরিচালিত হবে, সবকিছু সভায় আলোচনা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আমরা সিটি কর্পোরেশন সকলে মিলে দেখভাল করবো। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো উৎসাহ উদ্বীপনায় দুর্গাপূজা পূজা অনুষ্ঠিত হবে।



অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার, সাবেক সভাপতি অলোক কুমার ঘোষ, শংকর কুমার ঘোষ, সাধন কুমার রায়, যুগ্ম সম্পাদক, রঞ্জিত সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।



আরও খবর