কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে হেরোইনসহ দুইজন গ্রেফতার

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার দিবাগ রাত ১২টার দিকে গোদাগাড়ী থানার সহড়াগাছী রেলগেটের মোড়ে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি।



গ্রেফতারকৃতরা হলো ফজলে রাব্বি (৩০) ও আবু সাঈদ (২৫)। ফজলে রাব্বি রাজশাহী জেলার গোদাগাড়ীর উজানপাড়া (কাঁঠালতলা) গ্রামের মৃত আলহাজ্ব জিন্নাত আলীর পুত্র ও আবু সাঈদ একই এলাকার গ্রামের ইলিয়াস আলীর পুত্র।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, রাজশাহী জেলার ডিবির একটি দল গোদাগাড়ী থানা ও তার আশপাশের এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। ডিবির এ দল গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোদাগাড়ীর সহড়াগাছী রেলগেট মোড় হতে সাগুয়ান ঘুমটিগামী রাস্তার মুখে মুদির দোকানের সামনে তিনজন মাদকব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।


এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টা অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চষ্টাকালে ফজলে রাব্বির ও আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একজনের কাছে ২৪ গ্রাম ও অপর জনের কাছ থেকে করে ২১ গ্রাম হেরোইন উদ্ধার হয়।



পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর