রাজশাহীর গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে মোসাঃ সুলতানা পারভিন (৪০) নামের এক নারী আত্মহত্যা করেছে। গোদাগাড়ী পৌর এলাকার রামনগর ফাজিলপুর গোরস্থানের সামনে রুবেলের বাড়ীতে এ ঘটনা ঘটে। সুলতানা পারভিন রুবেলের বাড়ীর ভাড়াটে। সে গঞ্জে শিবপুর, গাংগো বাড়ি এলাকার মোঃ আব্দুল্লাহ স্ত্রী। পিতার নাম মোঃ আশরাফুল ইসলাম।
এটা হত্যা না আত্মহত্যা সঠিক করে কেউ বলেত পারছেনা। তবে এলাকাবাসী ধারনা করেছ পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত গভীর রাতে যে কোন সময়ের আত্মহত্যা করেছে।
খবর পেয়ে আজ শনিবার সকাল ১০ টার দিকে গোদাগাড়ী মডেলের থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরা দেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায় ভাড়া বাড়ির বারান্দার চালের বাঁশের সহিত গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আব্দুল মতিন এর সাথে কথা বললে তিনি বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলার অজু হয়েছে প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ময়না তদন্ত রিপোর্ট আসার পরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে ।
৩০৫ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩০৭ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৩১১ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩১২ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১৫ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩১৬ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৩১৭ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩২০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে