তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

রাজশাহী-১ : গভীর রাতে স্বতন্ত্র প্রার্থী মাহির নির্বাচনী অফিসে আগুন

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামের নির্বাচনী অফিসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিসের সামনের অংশে আগুনের আলামত পাওয়া গেছে। প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অগ্নিসংযোগের ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে যেখানে সেখানে হেনস্তার চেষ্টা করা হচ্ছে। ’

এর আগে শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহি। সে সময় তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চৌধুরীর লোকজন আমাকে বাধা দিচ্ছে।’ ওইদিন নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন মাহি।  

উল্লেখ্য, রাজশাহী- (তানোর গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে ভোট করছেন ঢাকাই সিনেমার ‘অগ্নিকন্যা’খ্যাত নায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী এমপি। এ ছাড়া এ আসনে তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ডুমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানীসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আরও খবর