তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে কিশোরগ্যাংয়ের সদস্যদের হামলায় যুবক আহত

রাজশাহীর গোদাগাড়ীতে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় ওসামা নামের এক যুবক গুরত্বর যখম হয়েছে। আহত যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সন্ধ্যার পর উজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওসামা উজানপাড়া গ্রামের আহসান হাবিরের ছেলে।

প্রত্যাক্ষদর্শি ও ওসামার পরিবার সুত্রে জানা যায়, বাড়ীর পার্শ্বে কিছুটা দুরে একটি বাগানে কিশোর গ্যাং এর সদস্যরা ইংরেজী নববর্ষ উপলক্ষে সাউন্ড বক্সে উচ্চ শব্দে ডিজে গান বাজিয়ে পিকনিক করছিল। ওসামার পিতা আহসান হাবিব ব্রেন ষ্টোক করে অসুস্থ্য হয়ে বাড়ীতে আছে।  উচ্চ শব্দে অসুস্থ্য পিতার সমস্যা হলে ওসামা গিয়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় কিশোর গ্যাং এর সদস্য উজান পাড়া গ্রামের বাবলুর ছেলে কবির, নুরুলের ছেলে সিজান ও আব্দুল মাজেদের ছেলে মারুফসহ ১০ থেকে ১২ জন  মিলে ওসামার উপর হামলা চালিয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও ঘারে আঘাত করে। এতে ওসামার মাথা ফেটে যায় ও ঘারে রক্তাক্ত যখম হয়। এলাকার লোকজন ছুটে গিয়ে তাদের কাছ থেকে ওসামাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতলে নিয়ে যায়। ওসামার মাথায় ও ঘাড়ে  ৮/১০সেলাই লাগে। ওসামার অবস্থা আশংকা জনক হলে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। বর্তমানে সে রাজশাহী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। তবে ওসামার পরিবার জানায়  থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে। 

Tag
আরও খবর