কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারী আটক

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম হেরোইনসহ রুমা খাতুন (৪২) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল । গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোদাগাড়াী উপজেলার কাদিপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

গ্রেফতারকৃত  রুমা খাতুন গোদাগাড়ী উপজেলার কাদিপুর গ্রামের হযরত আলীর স্ত্রী। গ্রেফতার রুমা ও তার স্বামী হযরত আলী চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।


আজ বুধবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার কাদিপুর গ্রামের মাদক ব্যবসায়ী হযরত আলী (৪৭) তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই দল হযরত আলীর বাড়ি ঘেরাও করে। এসম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব রুমাকে গ্রেফতার করে।

রুমার বাড়িতে তল্লাশী চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব। পরে রুমা খাতুনকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর