তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, কমিটি বিলুপ্তি ঘোষণা

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একইসঙ্গে জেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে চারটি সিদ্ধান্ত নেওয়া হলো। সিদ্ধান্তগুলো হলো- নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। তার বিরুদ্ধে বিএনপি-জামাত সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি; একই কারণে সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো; রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো; তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা ছাত্রলীগ শাখার যে কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে যা অবৈধ বলে বিবেচিত হবে এবং রাজশাহী জেলা শাখার সকল নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হলো।

জানা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে এক নারী কর্মীর সঙ্গে অসদাচরণের একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রকাশ্যে ফেন্সিডিল খাওয়ার অভিযোগ উঠে। দুইটি ঘটনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা বির্তকের সৃষ্টি হয়। পরে এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ছাত্রলীগ।

সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ শামীম তুর্য, উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, সহ-সম্পাদক তানভীর আব্দুল্লাহকে রাখা হয়। তারা রাজশাহী এসে সরেজমিন ঘুরে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন গত ১৪ অক্টোবর। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ এই চারটি সিদ্ধান্ত নিয়েছেন।

Tag
আরও খবর